Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,০৮৮

প্রায় ১ মিনিট · ১২৫ শব্দ

তিনি বলেনঃ জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ আমার ভাইয়ের খুব দাস্ত হচ্ছে। তিনি বললেনঃ তাকে মধু পান করাও। লোকটি তাকে মধু পান করাল। পরে এসে বললঃ হে আল্লাহর রাসূল! তাকে তো মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বাড়েনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তাকে মধু পান করাও। লোকটি তাকে মধু পান করিয়ে আবার এল। বললঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তো তাকে মধু পান করালাম কিন্তু তাতে দাস্ত ছাড়া আর কিছু বৃদ্ধি পায়নি। রাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ সঠিক কথা বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেটই ভুল করছে। তাকে মধু পান করাও। অনন্তর লোকটি তাকে মধু পান করাল। ফলে সে সুস্থ হয়ে গেল। হাদীসটি হাসান-সহীহ।

ছবি বানান