Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১০০

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

তিনি বলেনঃ আমি অসুস্থ হয়ে পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এলেন। তিনি এসে আমাকে বেহুশ অবস্থায় পেলেন। তাঁর সঙ্গে আবু বাকরও এসেছিলেন। তাঁরা উভয়েই পায়ে হেটেই এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযূ করলেন এবং তাঁর উযূর পানি আমার উপর ঢেলে দিলেন, আমার হুশ ফিরে এল। বললামঃ ইয়া রাসূলাল্লাহ, আমার সম্পদ আমি কি করব? তিনি কোন জবাব দিলেন না। জাবির রাদিয়াল্লাহু আনহু-এর নয় বোন ছিল। শেষে মীরাছের এই আয়াত নাযিল হলঃ(يَسْتَفْتُونَكَ قُلِ اللَّهُ يُفْتِيكُمْ فِي الْكَلاَلَةِ) লোকে তোমার কাছে ব্যবস্থা জানতে চায়। বল পিতা মাতাহীন নিঃসন্তান ব্যক্তি সম্বন্ধে ...... (৪ঃ ১৭৬) জাবির রাদিয়াল্লাহু আনহু বলেনঃ এই আয়াতটি আমার বিষয়েই নাযিল হয়েছিল।

ছবি বানান