Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১১৪

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানূ লিহইয়ানের জনৈকা মহিলার গর্ভস্থ বাচ্চা (অন্য এক মহিলার আঘাতে) গর্ভপাত ঘটলে (দিয়াত হিসাবে) ’’গুররা’’ অর্থাৎ গোলাম বা দাসী ধার্যের ফায়সালা দেন। পরে যে মহিলার জন্য গুররা ধার্যের ফায়সালা হয়েছিল সে মারা যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা দেন যে, তার মীরাছ পাবে তার পুত্র ও স্বামী আর ধার্যকৃত দিয়াত বর্তাবে তার (অপরাধী) আসাবাদের উপর।

ছবি বানান