Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১২৪

প্রায় ১ মিনিট · ১০৩ শব্দ

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উটের উপর আরোহী অবস্থায় ভাষণ দিয়েছিলেন। আমি একটির গলার নীচে দাঁড়ানো ছিলাম। এটি জাবর কাটছিলো আর এর লালা বেয়ে পড়ছিলো আমার কাঁধের মাঝ দিয়ে তাকে তখন বলতে শুনেছিলামঃ আল্লাহ তা’আলা প্রত্যেক হকওয়ালার হক দিয়ে দিয়েছেন সুতরাং ওয়ারিছের জন্য ওয়াসীয়ত নেই, সন্তান হল বৈধ শয্যার আর ব্যাভিচারীর জন্য পাথর। কেউ যদি অনীহাবশত পিতা ছাড়া অন্য ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয় বা প্রকৃত মাওলা ছাড়া অন্য কোন ব্যক্তির প্রতি মাওলা বলে নিসবত করে তবে তার প্রতি আল্লাহর লা’নত পড়বে। আল্লাহ তার ফরয বা নফল কোন ইবাদতই কবূল করবেন না।

ছবি বানান