তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৩৫
মুহাম্মদ ইবন বাশশার (রহঃ) ........ ইবন উমার ও ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে মারফুরূপে বর্ণিত আছে যে, পিতা যতি তার সন্তানকে কিছু দেয় সে ক্ষেত্র ছাড়া যদি কোন কিছু দান করে তার পরে আবার প্রত্যাহার করে সেটা তার জন্য হালাল নয়। যে ব্যক্তি কাউকে কিছু দিয়ে তা আবার ফিরিয়ে নেয় সে হল কুকুরের মত; সে খায়, যখন পেট ভরে যায় তখন বমি করে, পরে আবার ফিরে আসে এবং পুনরায় নিজের বমিই খায়।