তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২১৪
আলী ইবনু হুজর (রহঃ) ..... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন পাঁচ ওয়াক্ত সালাত এবং জুমু’আ মধ্যবর্তী সময়ে যে গুনাহ হয় তাঁর জন্য কাফফারা স্বরূপ যতক্ষণ না সেই ব্যক্তি কবীরা গুনাহে লিপ্ত হয়।