Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৮২

প্রায় ২ মিনিট · ২৫০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দু’টো হাদীস বলেছিলেন। একটি তো দেখেছি আরেকটির জন্য আমি অপেক্ষা করছি। তিনি আমাদের বলেছিলেন, আমানত মানুষের অন্তরমূলে নাযিল হয়। এরপর কুরআন নাযিল হয় আর তারা কুরআন সম্পর্কে জ্ঞান লাভ করে আবার সুন্নাহ সম্পর্কেও জ্ঞান লাভ করে। তারপর তিনি আমারনত উঠিয়ে নেওয়া সম্পর্কেও বলেছিলেন। তিনি বলেছেনঃ এক ব্যক্তি ঘুমিয়ে পড়বে আর তার অন্তর থেকে আমানত কবয করে নেওয়া হবে। এতে এর চিহ্ন থেকে যাবে ফোটার মত। তারপর সে আবার নিদ্রা যাবে আর তার অন্তর থেকে আমানত কবয করে নেওয়া হবে। এতে এর আছর থেকে যাবে একটা ফোসকার মত। যেমন কোন পাথরের টুকরা যদি তোমার পায়ে ঘসাও আর যখন এতে ফোসকা পড়ে যায় তখন তুমি এটিকে ফোলা দেখতে পাও। অথচ এর ভেতর কিছুই নেই। তারপর তিনি একটি কংকর নিয়ে এটি তাঁর পায়ে ঘসে দেখালেন, তিনি আরো বললেনঃ লোকেরা বিকি-কিনি করবে কিন্তু হয়ত একজনও এমন হবে না যে আমানতদারী করছে, এমনকি বলা হবে অমুক গোত্রে একজন আমানতদার ব্যক্তি আছে। এমন অবস্থা হবে যে, কোন ব্যক্তি সম্পর্কে বলা হবে সে কত সাহসী, কত হুশয়ার কত বুদ্ধিমান অথচ তার অন্তরে রাইয়ের দানা পরিমাণও ঈমান নাই। (হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু) বলেন, এমন এক সময় আমার উপর অতিবাহিত হয়েছে যে, কার সঙ্গে আমি ক্রয়-বিক্রয় করছি সে বিষয়ে কোন পরওয়া করতাম না। কারণ, সে যদি মুসলিম হত তবে তার দীনী দায়িত্ব বোধই তা আমাকে ফিরিয়ে দিত। আর যদি ইয়াহুদী বা খৃষ্টান হত তবে তার প্রশাসকই আমাকে তা ফিরিয়ে দিত। কিন্তু আজ অমুক অমুক ব্যক্তি ছাড়া তোমাদের কারো সাথে আমি ক্রয়-বিক্রয় করার মত নই।

ছবি বানান