তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৮৬
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাঁর হুজরা থেকে উকি দিয়ে আমাদের দিকে তাকালেন। আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। এরপর তিনি বললেন, দশটি আলামত না দেখা পর্যন্ত কিয়ামত ঘটবে না-পশ্চিম থেকে সূর্যোদয় হওয়া, ইয়াজুজ-মাজুজ, দাব্বাতুল আরদ, তিনটি ভূমি ধ্বস একটা পূর্বে, একটা পশ্চিমে, আরেকটা আরব উপদ্বীপে। একটা মহাআগুন (ইয়ামানের) আদনের মধ্যে থেকে বের হবে যা মানুষকে হাকিয়ে নিয়ে যাবে (বা তাদের একত্রিত করবে) সুতরাং তারা যেখানে রাত কাটাবে সেখানে তাদের সাথে এ-ও রাত্রি কাটাবে তারা যেখানে দুপুরের বিশ্রাম নিবে সেখানে তাদের সাথে এ-ও দুপুরে বিশ্রাম নিবে।