Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,১৯৭

প্রায় ১ মিনিট · ৯৫ শব্দ

তিনি বলেন, উসমান ইবন আফফান রাদিয়াল্লাহু আনহু-এর আমলের ফিতনা-কালে সা’দ ইবন আবূ ওয়াককাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেনঃ অচিরেই এমন ফিতনা আসবে যে সে সময় উপবিষ্ট ব্যক্তি দাঁড়ানো ব্যক্তি থেকে উত্তম হবে। দাঁড়ানো ব্যক্তি চলমান ব্যক্তি থেকে উত্তম হবে, চলমান ব্যক্তি ফিতনা-প্রয়াসী ব্যক্তি থেকে উত্তম হবে। সা’দ রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি আমার ঘরে এসে ঢুকে পড়ে এবং আমাকে হত্যা করার জন্য হাত বাড়িয় দেয় এমতাবস্থায় আপনি কি মনে করেন? তিনি বললেনঃ তখন তুমি আদম (আঃ)-এর সন্তানের ন্যায় হও।

ছবি বানান