Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২০২

প্রায় ১ মিনিট · ৯৯ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তাঁকে এক ব্যক্তি প্রশ্ন করেছিল আমাদের উপর যদি এমন আমির নিযুক্ত হয় যারা আমাদের হক ফিরিয়ে রাখে অথচ তাদের নিজেদের হক আমাদের থেকে চায় তবে এমতাবস্থতায় আমরা কি করব বলে আপনি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তাদের কথা শুনবে এবং তাদের আনুগত্য করবে। কেননা, যে দায়িত্বের বোঝা তাদের উপর ন্যাস্ত এর জবাবদিহী করতে হবে তাদেরই আর তোমাদের উপর যে দায়িত্বের বোঝা ন্যাস্ত এর জবাবদিহী করতে হবে তোমাদেরই।

ছবি বানান