তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২০৬
তিনি বলেন, আলী ইবন আবূ তালিব রাদিয়াল্লাহু আনহু আমার পিতার কাছে এলেন এবং তাঁর সঙ্গে বের হওয়ার জন্য তাঁকে আহবান জানালেন। তখন আমার পিতা তাঁকে বললেনঃ আমার প্রিয় বন্ধু আর আপনার চাচাতো ভাই আমাকে ওয়াসীয়ত করে গিয়েছে যে, লোকেরা যখন পরস্পরে বিরোধিতায় লিপ্ত হয়ে যাবে তখন আমি যেন কাঠের তলোয়ার বানিয়ে নেই। তদনুসারে বর্তমানে আমি তা বানিয়ে নিয়েছি। আপনি যদি চান তবে তা-ই নিয়ে আপনার সঙ্গে বের হতে পারি। উদায়সা (রহঃ) বলেনঃ এরপর, তিনি (আলী রাদিয়াল্লাহু আনহু) তাকে তার অবস্থার উপরে ছেড়ে দিলেন।