তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২১১
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যমীন তার কলিজার টুকরোগুলো স্তম্ভের মত সোনা-রূপা বের করে দিবে। এরপর এক চোর আসবে ও বলবেঃ এর জন্যই তো আমার হাত কাটা গিয়েছিল; ঘাতক আসবে, বলবে এর জন্যই তো আমি একজনকে হত্যা করেছিলাম; সম্পর্ক ছিন্নকারী আসবে, বলবে এর জন্যই তো আমি আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলাম, এরপর তারা এসব সম্পদ ছেড়ে দেবে। তা থেকে কিছুই তারা নেবে না।