Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৩০

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

রাবীআ গোত্রের কিছু লোক ’আমর ইবন ’আস রাদিয়াল্লাহু আনহু এর নিকট উপস্থিত ছিল। বাকর ইবন ওয়াইলের এক ব্যক্তি তখন বললঃ কুরায়শদের অবশ্যই অন্যায় কর্ম থেকে বিরত হওয়া উচিত নইলে আল্লাহ তাআলা খিলাফতের দায়িত্ব (তাদের থেকে ছিনিয়ে নিয়ে) সাধারণ আরব অনারদের দিয়ে দিবেন। ’আমর ইবন’ আস রাদিয়াল্লাহু আনহু বললেনঃ তুমি ভুল বলছ, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ ভাল-মন্দ সব অবস্থায় কিয়ামত পর্যন্ত কুরায়শরা লোকদের নেতৃত্ব দিবে।

ছবি বানান