Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৩৫

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

তিনি বলেন, আমাদের আশংকা হয় যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পর নতুন কিছু ঘটবে। তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে এই বিষয়ে জিজ্ঞাসা করি। তিনি বললেনঃ আমার উম্মতে মাহাদীর আগমন ঘটবে। তিনি পাঁচ বা সাত বা নয় (বর্ণনাকারী যায়দের সন্দেহ যে মূলত সংখ্যা কত) বাস করবেন। রাবী বলেন, আমরা বললাম যে সংখ্যা দ্বারা কি অর্থ নিয়েছেন? তিনি বললেন, বছর। তিনি আরো বলেনঃ তাঁর কাছে জনৈক ব্যক্তি এসে বলবেঃ হে মাহদী, আপনি আমাকে দান করুন, আপনি আমাকে দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তারপর তিনি, ঐ ব্যক্তি যতটুকু বোঝা বহন করতে পারবে তার কাপড়ে সে পরিমান সম্পদ প্রদান করবেন।

ছবি বানান