Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৫০

প্রায় ২ মিনিট · ১৬৩ শব্দ

তিনি বলেন, মদীনার কোন এক রাস্তায় ইবন সায়্যাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাক্ষাত হয়। তখন তিনি তাঁকে থামালেন। সে ছিল এক ইয়াহূদী বালক। তার চুল ছিল বেনীবদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আবূ বকর এবং উমার রাদিয়াল্লাহু আনহুমাও ছিলেন। তাকে রাসয়ূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? সে বললঃ আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রাসূল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তো আল্লাহ, তাঁর ফিরিশতাগণ, তাঁর কিতাবসমূহ, তাঁর রাসূলগণ এবং শেষ দিনের উপর ঈমান এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আরো বললেনঃ তুমি কি দেখতে পাও? সে বললঃ পানির উপর একটি সিংহাসন দেখতে পাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সাগরের উপর ইবরীশের আসন দেখতে পাচ্ছ। তিনি বললেনঃ আর কি দেখ? সে বলল একজন সত্যবাদী ও দুইজন মিথ্যাবাদী কিংবা দুইজন সত্যবাদী ও একজন মিথ্যাবাদীকে দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তার উপর বিষয়টি অস্পষ্ট হয়ে পড়েছে। অতএব তোমরা একে ছেড়ে দাও।

ছবি বানান