Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৫৪

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবনের শেষ দিকে আমাদেরকে নিয়ে এক রাতে ইশার সালাত (নামায) আদায় করলেন। সালাম ফিরানোর পর তিনি দাঁড়ালেন এবং বললেনঃ আজকের এই রাতটিকে তোমরা লক্ষ্য করো, যারা আজ পৃথিবীতে আছে তাদের কেউ আজ থেকে একশ’ বছর পর আর বেঁচে থাকবে না। ইবন উমার রাদিয়াল্লাহু আনহু বললেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বক্তব্যে একশ’ বছরের বিষয়ে লোকেরা যে আলাপ-আলোচনা করে তাতে তারা ভুল করে বসে। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আজকে যারা পৃথিবীতে আছে তাদের কেউ আর তখন জীবিত থাকবে না। এই মর্ম হল বর্তমানের এই যুগটি তখন শেষ হয়ে যাবে।

ছবি বানান