তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৬৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এমন একটি বিষয় আমি শুনেছিলাম যার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছিলেন। কিসরা নিহত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের জিজ্ঞাসা করলেন যে, তারা কাকে উত্তরাধিকারী নিযুক্ত করেছে? লোকেরা বললঃ তার কন্যাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে সম্প্রদায় নারীকে কর্তৃত্বাধিকারী বানায় সে সম্প্রদায়ের কখনো কল্যাণ হতে পারে না। এরপর আয়িশা রাদিয়াল্লাহু আনহা যখন (আলী (রাঃ) এর বিরুদ্ধে সেনাদল নিয়ে) বসরা আগমন করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঐ বানী স্মরণ করলাম। তারপর এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে (আলী রাদিয়াল্লাহু আনহু-এর বিরুদ্ধ করা থেকে) বাঁচিয়ে নিলেন।