তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২২৭
কুতায়বা (রহঃ) .... নুমান ইবনু বাশীর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাতার সোজা করে নিতেন। একদিন তিনি বেরিয়ে দেখলেন জনৈক ব্যক্তি জামাআতের কাতার থেকে বুক বের করে দাড়িয়ে আছে। তখন বললেন তোমরা অবশ্যই তোমাদের কাতার সোজা রাখবে নইলে আল্লাহ তোমাদের চেহারা পাল্টে দিবেন।