তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৭৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন কিয়ামতের সময় সন্নিকটে হবে তখন মু’মিনের স্বপ্ন খুব কম মিথ্যা হবে, যে ব্যক্তি অধিক সত্যবাদী তার স্বপ্নও অধিক সত্য হবে। মুসলিমের স্বপ্ন হল নবুওয়াতের ছেচল্লিশ ভাগের এক ভাগ। স্বপ্ন হল তিন ধরণের। সৎ স্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ স্বরূপ। আরেক স্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে মু’মিনের জন্য ক্লেশ স্বরূপ। অপর এক স্বপ্ন হল মানুষ মনে যা ভাবে তা স্বপ্নে দেখে। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অপছন্দনীয় কিছু দেখে তবে সে যেন উঠে যায় এবং (বাম দিকে) থু থু নিক্ষেপ করে আর মানুষকে যেন তা না বলে। তিনি আরো বলেনঃ স্বপ্নে পায়ের বেড়ী দেখা আমি ভালবাসি। আর গলার বেড়ী দেখা আমার কাছে অপছন্দনীয়। পায়ের বেড়ী হল দীনের ক্ষেত্রে দৃঢ়তার প্রতীক।