তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৮১
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মু’মিনের স্বপ্ন হল নবুওয়াতের চল্লিশ ভাগের এক ভাগ। যতক্ষণ পর্যন্ত এ সম্পর্কে আলোচনা না করবে ততক্ষণ পর্যন্ত এ হল পাখির পায়ে ঝুলন্ত জিনিসের মত। আর এ বিষয়ে আলোচনা করা হলে তা যেমন পা থেকে পড়ে গেল অর্থাৎ তাবীর অনুযায়ী ফল ঘটবে। আবূ রাযীন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার ধারণায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন, সুতরাং কোন বিবেকবান বা বন্ধু ছাড়া কারো সঙ্গে স্বপ্নের আলোচনা করবে না।