তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৮৩
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ স্বপ্ন তিন ধরণের। একটি হল সত্য স্বপ্ন, আরেকটি হল মানুষ মনে মনে যা ভাবে স্বপ্নে তা দেখে, আরেকটি হল শয়তানের পক্ষ থেকে দুর্ভাবনায় ফেলার জন্য। সুতরাং তোমাদের কেউ যদি অপছন্দনীয় কিছু স্বপ্নে দেখে তবে সে যেন উঠে কিছু সালাত (নামায) আদায় করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেনঃ পায়ের বেড়ী স্বপ্ন দেখা আমার কাছে পছন্দনীয় কিন্তু গলার বেড়ী দেখা আমি পছন্দ করি না। পায়ের বেড়ী হল দিলের উপর দৃঢ়তার প্রতীক। তিনি আরো বললেনঃ যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখবে সে আমাকেই দেখবে। কারণ শয়তান আমার রূপ ধারণ করতে সক্ষম নয়। তিনি আরো বললেনঃ বিজ্ঞ আলিম বা শুভাকাংখী ব্যক্তি ছাড়া আর কাউকে তুমি স্বপ্ন বলবে না।