তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,২৯০
একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাদের কেউ কোন স্বপ্ন দেখেছ কি? এক ব্যক্তি বললঃ আমি দেখেছি। দেখলাম, একটি দাঁড়ি-পাল্লা আসমান থেকে নেমে এসেছে। এতে আপনাকে আর আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-কে ওজন করা হয়। এতে আবূ বকরের চেয়ে আপনার ওজন হয় অধিক। আবূ বকর ও উমার রাদিয়াল্লাহু আনহু-এর ওজন করা হয়। এতে উমারের চেয়ে আবূ বকর রাদিয়াল্লাহু আনহু-এর ওজন হয় অধিক। এরপর উমার ও উসমানের ওজন করা হয় এতে উমারের ওজন হয় অধিক। এরপর দাঁড়ি-পাল্লা উঠিয়ে নেওয়া হয়। তখন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হেচারায় উদ্বেগ লক্ষ্য করলাম।