তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২৩০
হান্নাদ (রহঃ) ..... হিলাল ইবনু ইয়াসাফ (রহঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আমরা একবার রাককা নগরীতে ছিলাম। মুহাদ্দিছ যিয়াদ ইবনু ইবল জা’দ আমার হাত ধরে বনূ আসা’দ গোত্রের ওয়াবিসা ইবনু মাবাদ নামক জনৈক বৃদ্ধ শায়খের নিকট নিয়ে গেলেন এবং তাঁকে শুনিয়ে আমাকে বললেন এই শায়খ আমার নিকট বর্ণনা করেছেন যে, জনৈক ব্যাক্তি একবার কাতারের পিছনে একা দাঁড়িয়ে সালাত আদায় করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাঁকে সালাত পূনরায় আদায় করতে নির্দেশ দিয়েছিলেন।