তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩১৫
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি যা দেখি তোমরা তা দেখ না, আমি যা শুনি তোমরা তা শুনো না, আকাশ তো ক্যেঁচ ক্যেঁচ করছে আর এই শব্দ করার সে যোগ্য। সেখানে চার আঙ্গুল জায়গাও এমন নেই যেখানে কোন ফিরিশতা কপাল রেখে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করছেনা। আল্লাহর কসম, আমি যা জানি তোমরা যদি তা জানতে তবে অবশ্যই তোমরা কম হাসতে এবং বেশী কাঁদতে। বিছানায় কোন নারীর আস্বাদ নিতে না। তোমরা অবশ্যই মাঠে ময়দানে চলে যেতে এবং আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে থাকতে। (আবূ যার বলেনঃ) আমার মন চায় আমি যদি একটি গাছ হতাম যা কেটে ফেলা হতো।