তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩২২
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি, তোমাদের কেউ কখনো আল্লাহর সন্তুষ্টির এমন কোন কথা বলে থাকে যার সম্পর্কে সে ধারণাও করে না যে কোথায় গিয়ে তা পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা তাঁর সঙ্গে সাক্ষাতের দিন (কিয়ামত) পর্যন্ত সময়ের জন্য ঐ ব্যক্তির পক্ষে তার সন্তুষ্টি লিপিবদ্ধ করে দেন। আবার তোমাদের কেউ আল্লাহর অসন্তুষ্টিজনক এমন কোন কথা বলে ফেলে যার সম্পর্কে সে ধারণাও করতে পারে না যে এর পরিণাম কোথায় গিয়ে পৌঁছবে অথচ এর কারণে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন।