তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩২৪
তিনি বলেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবী নিয়ে পড়ে থাকা একটি মরা বকরীর বাচ্চার পাশে এসে দাঁড়ালেন। আমিও এই দলে ছিলাম। তিনি বললেনঃ তোমরা কি মনে কর, এই মরা বাচ্চাটির মালিক নিকৃষ্ট বলেই এটিকে ফেলে দিয়ছেন? সাহাবীগণ বললেনঃ এর নিকৃষ্টতার এবং মূল্যহীনতার কারণেই তারা এটিকে ফেলে দিয়েছে ইয়া রাসূলাল্লাহ। তিনি বললেনঃ এটি তার মালিকদের নিকট যতটুকু নিকৃষ্ট আল্লাহর নিকট দুনিয়াটাই এর চেয়ে বেশী নিকৃষ্ট।