তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৩০
তিনি বলেন, আবূ হাশিম ইবন উতবা রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিলেন। তাঁকে দেখার জন্য মুআবিয়া (রাঃ) এলেন এবং বললেন, মামা, আপনি কাঁদছেন কেন? অসুখের কষ্ট আপনাকে অস্থির করে তুলছে না দুনিয়ার লোভে? তিনি বললেনঃ একটাও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক অঙ্গিকার নিয়েছিলেন। কিন্তু আমি তা ধরে রাখতে পারিনি। তিনি বলেছিলেনঃ একজন খাদেম এবং আল্লাহর পথের একটি পরিবহন-সম্পদের ক্ষেত্রে এতটুকুই তোমার জন্য যথেষ্ট। অথচ আজ আমি নিজেকে সম্পদ প্রঞ্জীভূত কারীরূপে দেখতে পাচ্ছি। যাইদা ও উবায়দা ইবন হুমায়দ (রহঃ)-ও এই হাদীসটিকে মানসুর-আবূ ওয়াইল, সামুরা-ইবন সাহম (রহঃ) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। এই বিষয়ে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণিত আছে।