Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৩৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার শরীরে ধরে বললেন, দুনিয়াতে এভাবে বসবাস করবে যেন তুমি একজন মুসাফির বা পথ অতিক্রমকারী। নিজেকে তুমি কবরবাসীদের মাঝে বলে গণ্য করবে। মুজাহিদ (রহঃ) বলেন, ইবন উমার রাদিয়াল্লাহু আনহু আমাকে আরো বললেনঃ সকাল হলে বিকালের জন্য নিজেকে অস্থিত্ববান মনে করবে না, বিকাল হলে সকালের জন্য নিজেকে অস্থিত্ববান মনে করবে না। অসুস্থতার পূর্বে তোমার সুস্থতার এবং মৃত্যুর পূর্বেই তোমার জীবনের সুযোগ গ্রহণ কর। কারণ হে আবদুল্লাহ, তুমি জাননা আগামীকাল কি অভিধায় তুমি অভিহিত হবে।

ছবি বানান