তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৪৫
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ..... মুতাররিফ তার পিতা আবদুল্লাহ (রহঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুরূপে বর্ণিত। তিনি বলেছেন সম্পদের আধিক্য মোহ তোমাদের গাফলতাচ্ছন্ন করে রেখেছে। আদম সন্তান বলে, আমার মাল আমার মাল। অথচ তুমি যা সাদকা করে আল্লাহর কাছে জমা করে রাখলে বা খেয়ে শেষ করে দিলে বা পরিধান করে পুরান করে দিলে তাছাড়া তোমার মাল বলতে কিছু আছে কি?