তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৫০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার বন্ধুদের মাঝে আমার কাছে সবচেয়ে ঈর্ষণীয় হল সে মু’মিন ব্যক্তি যার অবস্থা খুবই হালকা এবং যে বক্তি সালাতের স্বাদের অধিকারী। সে সুন্দরভাবে তার প্রভূর ইবাদত করে, গোপনেও তাঁর ফরমাবরদারী করে। মানুষের মাঝে তার কোন প্রসিদ্ধি নেই, অঙ্গুলি ইশারা করা হয় না তার দিকে। তার রিযক হল তার প্রয়োজন মত। আর এর উপরই সে সবর করে থাকে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর অঙ্গুলি দিয়ে ইঙ্গিত করে বললেন শীঘ্র তার মৃত্যু হয়, তার জন্য ক্রন্দনকারীর সংখ্যা হয় কম আর তার মীরাছও হয় সামান্য।