Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৫৫

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ হে আল্লাহ! আমাকে তুমি মিসকীন হিসাবে জীবীত রাখ, মিসকীন হিসাবেই মৃত্যু দাও এবং কিয়ামত দিবসে মিসকীনদের দলভুক্ত করেই আমার হাশর কর। আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন তা কেন, হে আল্লাহর রাসূল? তিনি বললেনঃ কারণ, তারাতো ধনীদের চল্লিশ বছর পূর্বেই জান্নাতে প্রবেশ করবে। হে আয়িশা, কোন মিসকীনকে ফিরিয়ে দিওনা। একটি খেজুরের অংশ হলেও তাকে দিও। হে আয়িশা, মিসকীনদের ভালবাসবে এবং তাদেরকে তুমি তোমার নৈকট্যে রাখবে। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাকে তার নৈকট্যে স্থান দিবেন।

ছবি বানান