তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৭০
তিনি বলেন, আমরা আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু-এর কাছে ছিলাম। তাঁর গায়ে তখন দুটো রঙ্গিন কাতান কাপড় ছিল। একটাতে তিনি নাক ঝাড়লেন। এরপর বললেনঃ বেশ বেশ, আবূ হুরায়রা আজ কাতান কাপড় দিয়ে নাক ঝাড়ছে। অথচ আমাকে দেখেছি যে, ক্ষুধায় কাতর হয়ে আয়িশার হুজরা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বরের মাঝে বেহুশ হয়ে পড়ে আছি। তখন একজন এসে আমার গর্দানে পা চাপা দিয়ে ধরছে। সে মনে করেছে আমাকে বুঝি পাগলামোয় পেয়েছে। অথচ আমার কোন পাগলামো রোগ ছিল না। এ তো ক্ষুধার জ্বালা ছাড়া আর কিছুই ছিল না।