তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৮৮
তিনি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললঃ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত সংঘটিত হবে কবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাত (নামায) সম্পাদন করে বললেনঃ কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়ে প্রশ্নকারী কোথায়? সেই লোকটি বললঃ হে আল্লাহর রাসূল, আমি। তিনি বললেনঃ এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ? লোকটি বললঃ ইয়া রাসূলাল্লাহ, খুব সালাত (নামায) বা সাওম নিয়ে আমি এর জন্য প্রস্তুত হতে পারি নাই তবে আমি আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যে ব্যক্তি যাকে ভালবাসে সে তার সঙ্গেই থাকবেই। আর তুমিও তার সঙ্গেই থাকবে যাকে তুমি ভালবাস। (আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন) এই কথা শুনে মুসলিমদের যে আনন্দ হয়েছিল ইসলামের পর আর কোন বিষয়ে মুসলিমদেরকে এত আনন্দিদ হতে আমি দেখিনি।