Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৩৯৪

প্রায় ১ মিনিট · ১৩৮ শব্দ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না সেই দিন তিনি সাত ব্যক্তিকে তাঁর ছায়ায় আশ্রয় দিবেন-ন্যায়পরায়ণ ইমাম (রাষ্ট্রনেতা), যে যুবক আল্লাহর ইবাদতের মাঝে বড় হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পর তাতে ফিরে না আসা পর্যন্ত যে ব্যক্তির হৃদয় মসজিদের সঙ্গেই লটকে থাকে, এমন দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর উদ্দেশ্যে ভালবাসে, এই সম্পর্কেই তারা একত্রিত হয় এবং বিচ্ছন্ন হয়, এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহর কথা স্মরণ করে আর তার চোখ দিয় পানি বেয়ে পড়ে। এমন এক ব্যক্তি যাকে বংশ মর্যদা সম্পন্না এবং সুন্দরী কোন মহিলা দুস্কর্মের আহবান করে কিন্তু সে বলে মহিয়ান আল্লাহকে আমি ভয় করি, এবং এমন এক ব্যক্তি, যে এমন গোপনে সাদকা দেয় যে তার বাম হাত পর্যন্ত জানেনা তার ডান হাতে সে কি ব্যয় করছে।

ছবি বানান