তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪০১
তিনি বলেনঃ আমি বললামঃ হে আল্লাহর রাসূল, মানুষের মধ্যে সর্বাপেক্ষা বেশী মসীবতের সম্মুখীন হয় কে? তিনি বললেনঃ নবীগণ, এরপর যারা ভাল মানুষ তারা, এরপর যারা ভাল তারা। একজন তার দ্বীনদারীর অনুপাতে পরীক্ষায় নিপতিত হয়। যদি সে তার দীনে মজবুত হয় তবে তার পরীক্ষাও তুলনামূলকভাবে কঠোরতর হয়; আর সে যদি দীনের ক্ষেত্রে দুর্বল ও হালকা হয় তবে সে তার দ্বীনদারীর অনুপাতেই পরীক্ষার সম্মুখীন হয়। এভাবে বান্দা বিপদ-আপদে পড়তে থাকে শেষ পর্যন্ত সে পৃথিবীতে এমন মুক্তভাবে বিচরণ করতে থাকে যে তার উপর আর কোন গুনাহর দায় থাকে না।