তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪০৪
মাহমূদ ইবন গায়লান (রহঃ) ...... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মারফুরূপে বর্ণিত আছে যে, তিনি বলেন, মহান ও পরাক্রমশালী আল্লাহ পাক ইরশাদ করেনঃ যার দুই প্রিয় চক্ষু আমি নিয়ে নেই সে যদি তাতে সবর করে এবং ছওয়াবের আশা রাখে তবে এর বিনিময়ে তাকে জান্নাত প্রদান ছাড়া আর কিছুতে আমি সন্তুষ্ট হব না।