Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪০৭

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আখিরী যামানায় এমন একদল লোকের উদ্ভব ঘটবে যারা দুনিয়া হাসিলের জন্য দ্বীন নিয়ে প্রবঞ্চনা করবে। তারা মানুষের সামনে ভেড়ার চামড়ার ন্যায় কোমল পোষাক পরবে। তাদের ভাষা হবে চিনি অপেক্ষা মিষ্টি কিন্তু হৃদয় হবে নেকড়ের হৃদয়ের মত। আল্লাহ তাআলা তাদেরকে বলবেনঃ আমার বিষয় তোমরা ধোকায় পড়ে আছ? না আমার প্রতি তোমাদের দৃষ্টতা প্রদর্শন করছ? আমার কসম, এদের থেকেই এদের উপর এমন ফিতনা ও আযাব আপতিত করবে যে তা তাদের সবচে’ সহিষ্ণু লোকটিকেও হায়রান-পেরেশান করে ছাঢ়বে।

ছবি বানান