তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪২২
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আল্লাহ রহম করুন বান্দার উপর, যার যিম্মায় তার কোন ভাইয়ের সম্মান ও সম্পদ বিনষ্ট করার মত যুলুম জনিত অপরাধ রয়ে গেছে সে যেন এই অপরাধগুলো পাকড়াও হওয়ার আগেই মাফ করিয়ে নেয়। সেখানে (কিয়ামতের ময়দানে) কোন দীনার (স্বর্ণ মুদ্রা) বা কোর দিরহাম (রৌপ্য মুদ্রা) থাকবে না। যদি তার নেক আমল থাকে (মযলুমের বদলায়) তবে নেক আমল নিয়ে যাওয়া হবে। আর তার যদি নেক আমল না থাকে তবে মযলুমদের বদ আমল এনে তার উপর চাপিয়ে দেওয়া হবে।