Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪২৬

প্রায় ২ মিনিট · ১৭৫ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ কিয়ামতের দিন খালি পা, খালি গা এবং খাতনাহীন অবস্থায় যেভাবে সৃষ্টি করা হয়েছিল তেমনিভাবে মানুষের হাশর হবে। এরপর তিনি পাঠ করলেনঃ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ যেভাবে আমি প্রথম সৃষ্টির সূচনা করেছিলাম সেভাবে পুনরায় সৃষ্টি করবো; ওয়াদা পালন আমার উপর ন্যস্ত, আমি তা পালন করবই। (আম্বিয়া ২১ঃ ১০৪) সমস্ত সৃষ্টির মাঝে প্রথম ইবরাহীম (আঃ)-কে কাপড় পরানো হবে। আমার সঙ্গীদের কতক লোককে ধরে ডানে বামে নিয়ে যাওয়া হবে। আমি বলব, হে আমার রব, এরা তো আমার সঙ্গী। আমাকে তখন বলা হবে, আপনি জানেন না আপনার পর এরা কি যে বেদআত ঘটিয়েছে! যেদিন থেকে আপনি এদের থেকে পৃথক হয়েছেন সেদিন থেকেই এরা মুরতাদ হয়ে পশ্চাতে ফিরে যেতে থেকেছে। অনন্তর আমি আল্লাহর নেক বান্দা [ঈসা (আঃ)] এর মত বলবঃ إِنْ تُعَذِّبْهُمْ فَإِنَّهُمْ عِبَادُكَ وَإِنْ تَغْفِرْ لَهُمْ فَإِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ আপনি যদি এদেরকে শাস্তি দেন তবে এরা তো আপনারই বান্দা, আর যদি এদের ক্ষমা করে দেন তবে আপনি তো পরাক্রমশালী, প্রজ্ঞাময়। (মাইদা ৫ঃ ১১৮)।

ছবি বানান