Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৩৪

প্রায় ১ মিনিট · ৮২ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি কি করে আনন্দ উপভোগ করতে পারি অথচ শিঙ্গাওয়ালা ফিরিশতা মুখে শিঙ্গা লাগিয়ে রেখেছেন এবং কখন তাকে শিঙ্গা ফুৎকারের নির্দেশ দেওয়া হবে আর তখনই তিনি তাতে ফুৎকার দিবেন সে জন্য কান পেতে আছেন! সাহাবীদের বিষয়টি কঠিন ভীতিপ্রদ অনুভুত হল। তখন তিনি তাদেরকে বললেনঃ তোমরা বল,حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا আল্লাহ্‌ই আমাদের জন্য যথেষ্ট, কতই না উত্তম কর্মবিধায়ক তিনি। আল্লাহর উপর আমরা ভরসা করছি।

ছবি বানান