Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৩৬

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কিয়ামতের দিন আমার জন্য সাফা’আত করার প্রার্থনা জানিয়েছিলাম। তিনি বললেন আমি তা করব। বললামঃ ইয়া রাসূলাল্লাহ, কোথায় আমি আপনাকে তালাশ করব? তিনি বললেনঃ প্রথম তুমি তালাশ করবে সিরাতে। বললামঃ যদি সিরাতে আপনার সাক্ষাৎ না পাই? তিনি বললেনঃ তুমি আমাকে মীযানে তালাশ করবে। বললামঃ যদি মীযানে আপনার তালাশ না পাই? তিনি বললেনঃ আমাকে হাওযে কাউছারে তালাশ করবে। এই তিনটি স্থানে আমি হারাব না।

ছবি বানান