Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২৪৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

আহমদ ইবনু মানী (রহঃ) ....... ইবনু আবদিল্লাহ ইবনু মুগাফফাল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনানা করেন যে, তিনি বলেন একদিন আমার পিতা আমাকে সালাতের মধ্যে জোরে বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়তে শুনে বললেন প্রিয় বৎস, এ ধরনের কাজ বিদ’আত। তুমি অবশ্যই বিদআত থেকেবেঁচে থাকবে। সাহাবীগণের নিকট ইসালমে বিদআত সৃষ্টি করার চেয়ে ঘৃণিত আর কোন বিষয় ছিল বলে আমি দেখিনি। তিনি আরো বললেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবূ বকর, উমর, উছমান রাদিয়াল্লাহু আনহুম সকলেন সঙ্গে সালাত আদায় করেছি কিন্তু কাউকেই সালাতে একরূপ ভাবে জোরে বিসমিল্লাহ পড়তে শুনিনি। সুতরাং তুমিও এরূপভাবে বলবে না। যখন সালাতে দাঁড়বে তখন পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন।

ছবি বানান