Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৪১

প্রায় ১ মিনিট · ৮৮ শব্দ

তিনি বলেন, ঈলিয়ায় (বায়তুল মুকাদ্দাস) একটি দলের সঙ্গে আমি অবস্থান করছিলাম। তাঁদের একজন বলেছিলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছি যে, আমার উম্মতের জনৈক ব্যক্তির সুপারিশ বানূ আমীরের লোক সংখ্যার চেয়েও বেশী লোক জান্নাতে প্রবেশ করবে। জিজ্ঞাসা করা হল; হে আল্লাহর রাসূল, আপনি ছাড়া অন্য কারো সুপারিশে? তিনি বললেনঃ হ্যাঁ, আমি ছাড়া। রাবী আবদুল্লাহ ইবন শাকীক (রহঃ) বলেনঃ তিনি যখন উঠে দাঁড়ালেন আমি জিজ্ঞাসা করলাম, ইনি কে? তাঁরা বললঃ ইনি হলেন, ইবন আবুল জায’আ রাদিয়াল্লাহু আনহু।

ছবি বানান