তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৫৭
তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য একটি চতুর্ভূজ চিত্র আকলেন। চতুর্ভুজটির মধ্যভাগে একটি রেখা টানলেন। আর চতুর্ভুজটির সীমা অতিক্রম করে একটি রেখা টানলেন। আর মাঝের রেখাটির চতুর্থাংশে অনেকগুলি রেখা টানলেন। পরে বললেনঃ এ হল আদম সন্তান আর এটি হল তার জীবন-সীমা যা তাকে পরিবেষ্টন করে আছে। এই মাঝের রেখাটি হল মানুষ আর এর পার্শ্বের রেখাগুলো হল তার আপদ-বিপদ। একটি থেকে যদি সে মুক্তি পায় তবে আরেকটি তাকে কামড়ে ধরে। (সীমা অতিক্রমকারী) রেখাটি হল মানুষের আখাঙ্খা।