তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭৩
সাহাবীরা একটি বকরী যবাহ করেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এর কি অবশিষ্ট আছে? আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেনঃ এর কাঁধের অংশ ছাড়া আর কিছুই অবশিষ্ট নাই। (সবকিছুই দান করে দেওয়া হয়েছে।) তিনি বললেনঃ কাঁধের অংশ ছাড়া আর সবকিছুই বাকী আছে।