তিরমিযী শরীফ - হাদীস নং ২,৪৭৬
তিনি বলেন, এক শীতের দিনে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ঘর থেকে বের হলাম। লবণ লাগানো একটি কাঁচা চামড়া নিয়ে এর মাঝে এটিকে ছিদ্র করে এটিকে গলার ভিতর ঢুকিয়ে দিলাম এবং খেজুরের একটি পাতা দিয়ে কোমরের মাঝে তা বেধে দিলাম। আমি তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘরে যদি সামান্যতম খাদ্যও থাকত তবে অবশ্য তা থেকে আমি কিছু খেতে পেতাম। তাই আমি কিছু খাদ্যের তালাশে বের হয়ে পড়লাম। একটি ইয়াহুদীর বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি সে কাঠের একটা গোলপাত্র দিয়ে তার বাগানে পানি দিচ্ছে। বাগানের দেয়ালের ছিদ্র দিয়ে আমি তাকে দেখলাম, সে বলল, হে বেদুঈন, কি চাও! একেকটি খেজুরের বিনিময়ে এক এক বালতি পানি সেচ করতে প্রস্তুত আছ? আমি বললামঃ হ্যাঁ, দরজাটি খোল আমি যাতে ভেতরে আসতে পারি। সে দরজা খুলল, আমি ভেতরে আসলাম। সে তার বালতিটি আমাকে দিল। একেক বালতি পানি তোলার সাথে সাথে সে আমাকে একটি করে খেজুর দিতে লাগল। যখন খেজুর আমার দুই হাত ভরতি হয়ে গেল আমি তার বালতি ছেড়ে দিলাম। বললামঃ এই আমার জন্য যথেষ্ট। এরপর আমি তা খেলাম। তারপর কয়েক ঢোক পানি পান করলাম। পরে মসজিদে আসলাম। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে পেলাম।