Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২৫১

প্রায় ১ মিনিট · ১০৯ শব্দ

তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সালাতে দুই স্থানে নীরবতার কথা স্মরণ রেখেছি। ইমরান ইবনু হুসায়ন রাদিয়াল্লাহু আনহু একথা প্রত্যাখান করে বললেন আমরা এক স্থানের নীরবতার কথা জানি। রাবী হাসান বলেন, আমরা এই বিষয়ে মদীনার উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু আনহু কে লিখলে তিনি আমদের লিখে জানালেন যে, সামুরাই সঠিক স্মরণ রেখেছেন। রাবী সাঈদ বলেন আমরা কাতাদাকে বললাম এ নীরবতার স্থান দুইটি? তিনি বললেন একটি হল, সালাত শুরুর পর; আরেকটি হল, কিরাআতের পর। পরবর্তীতে তিনি বলেছিলেন, আরেকটি হল ولا الضالين পাঠের পর। শ্বাস স্বাভাবিক হয়ে আসার উদ্দেশ্যে কিরাআত শেষে কিছুক্ষন নীরব থাকা তিনি পছন্দ করতেন।

ছবি বানান