Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫১৪

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ দুটি গুন এমন যার মধ্যে এ দুটি গুন পাওয়া যায় তাকে আল্লাহ তা’আলা শুকর-গুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখে নিবেন। আর যার মধ্যে এই দুটি গুন নেই তাকে তিনি শুকর-গুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখেন না। তা হল, দীনের ব্যাপারে যে ব্যক্তি তার উপরের জনের দিকে তাকায় এবং এ ক্ষেত্রে সে তার অনুস্মরণ করে। আর তার জাগতিক ব্যাপারে সে তার নিজের স্তরের দিকে তাকায় এবং এ ক্ষেত্রে আল্লাহ তাকে যে মর্যদা দিয়েছেন তজ্জন্য সে আল্লাহর প্রশংসা করে। আল্লাহ তাআলা তাকে শুকরগুযার এবং ধৈর্যশীল হিসাবে লিখে নেন। যে ব্যক্তি দীনের ব্যাপারে তার নীচের স্তরের দিকে তাকায় আর জাগতিক ব্যাপারে তার উপরের স্তরের দিকে তাকায় এবং পার্থিব সম্পদ থেকে বঞ্চিত হওয়ার সে আফসোস করে আল্লাহ তাআলা তাকে শুকরগুযার ও ধৈর্যশীল হিসাবে লিখেন না।

ছবি বানান