তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫১৮
তিনি বলেন, একদিন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে (আরোহী) ছিলাম। তিনি বললেনঃ ওহে বালক, আমি তোমাকে কিছু কালেমা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর (বিধানসমূহের) হিফাযত করবে। তিনি তোমার হিফাযত করবেন; আল্লাহর সন্তুষ্টির লক্ষ্য রাখবে তাঁকে তোমার সামনে পাবে। যখন কিছু চাবে তখন আল্লাহর কাছেই চাবে, যখন সাহায্য চাবে তখন আল্লাহর কাছেই সাহায্য চাবে। জেনে রাখ, সমস্ত উম্মতও যদি তোমার উপকার করতে একত্রিত হয়ে যায় তবে আল্লাহ যা তোমার তকদীরে লিখে রেখেছেন তা ছাড়া কোন উপকার তারা তোমার করতে পারবে না। আর সব উম্মত যদি তোমার কোন ক্ষতি করতে একত্রিত হয়ে যায় তবে তোমার তাকদীরে আল্লাহ তাআলা যা লিখে রেখছেন তা ছাড়া তোমার কোন ক্ষতি তারা করতে পারবে না। কলম উঠিয়ে নেয়া হয়েছে আর লিখিত কাগজসমূহও শুকিয়ে গেছে।