তি
তিরমিযী শরীফ - হাদীস নং ২,৫৩৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতবাসীদের স্ত্রীদের (সৌন্দর্য এমন হবে যে) সত্তর জোড়া কাপড়ের ভেতর থেকেও তাদের পায়ের নলার শুভ্রতা পরিদৃষ্ট হবে, এমন কি হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। এ প্রসঙ্গে আল্লাহ্ তা’আলা বলেনঃكَأََنَّهُنَّ الْيَاقُوتُ وَالْمَرْجَانُ তারা যেন ইয়াকুত ও মারজানের মত। (আর রাহমান ৫৫ঃ ৫৮) ইয়াকুত হল এমন এক পাথর যে, এর ভিতরে যদি একটি সূতা ঢুকাতে পার এবং এটিকে পরিষ্কার ঝকঝকে করে নাও তবে এর ভিতর থেকেও ঐ সূতাটি পরিদৃষ্ট হবে।